হিন্দু ধর্মে সৃষ্টিকর্তার সংজ্ঞা কী? হিন্দু ধর্মে সৃষ্টিকর্তার সংখ্যা কতজন?
আপনার মতামত জানান।
আপনার মতামত জানান।
হিন্দু ধর্মে অসীমিত শক্তিধর বলে কোনো শব্দ নেই। ব্রহ্ম কারো সঙ্গে তুলনা করার মোতো বস্তু নয়। তাঁর তুলনা কোনো কিছু দিয়েই সম্ভব নয়। তিনি এই জগতের সৃষ্টি কর্তা নন। কারণ সৃষ্টিকর্তাও তাঁর সৃষ্টি।
ব্রহ্ম যখন সৃষ্টির ইচ্ছা করেন, তিনি ব্রহ্মাকে দিয়ে সেই কাজ করিয়ে নেন। বৃহ্মা বিষ্ণু মহেশ্বর সকলেই সেই ব্রহ্মের মায়ায় আবদ্ধ। আবার বৃহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন প্রধান দেবতারা সেই ব্রহ্মেরই স্বরুপ।
উপমা দিয়ে বোঝাতে গেলে, জল জমে বরফ হয়। বরফ হলো দেবতা আর জল হলো ব্রহ্ম। এভাবেই বিভিন্ন দেবতারা ওই এক ব্রহ্মেরই ভিন্ন ভিন্ন রূপ। শ্রী কৃষ্ণ, শ্রীরাম, হনুমান এমনকি আপনি আমিও ওই এক ব্রহ্মেরই ভিন্ন ভিন্ন রূপ।
হিন্দু ধর্মে সৃষ্টিকর্তার সংখ্যা এক কিন্তু তিনি আসমানী কিতাবের সৃষ্টিকর্তার মতো নন। আমাদের এক এবং অদ্বিতীয় কথার অর্থ হলো এক এবং অভিন্ন। তিনি জগতের বাইরে বসে থাকা কোনো অজ্ঞাকারী বক্তা বা স্ক্রিপ্ট রাইটার নন। তিনি আমার আপনার সকলের অন্তরের শুদ্ধ চেতনা।
You must be logged in to post an answer.